Vatbondhu News
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢাকা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক-চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই একটি উইন-উইন (উভয়পক্ষের জন্য লাভজনক) সমাধান হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে এ কথা জানান তিনি।

জানা গেছে, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠিতে এ কথা বলা হয় বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।


তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং তিনি দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধিদলে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন।


তিনি আরও বলেন, গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি পেয়েছে বাংলাদেশ। যেখানে বলা হয়েছে যে, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ প্রতিনিধিদল এরই মধ্যে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। উক্ত আলোচনায়ও বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দীন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

2

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

6

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

14

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

15

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্য

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

রফতানিতে বড় ধাক্কা

18

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20