Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

ছবি: সংগ্রহীত

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই শুল্ক স্টেশনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই শুল্ক স্টেশনগুলো দিয়ে আলু আমদানি করা যাবে।


সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে, সেই তালিকা ঠিক করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে এই ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।


এনবিআর সূত্রে জানা গেছে, ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা আলু এই শুল্ক স্টেশন দিয়ে আনা যাবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআরের শুল্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশের আলু আমদানি ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল। ভারতের ওপর নির্ভরতা কমাতে বিকল্প বাজার হিসেবে নেপাল ও ভুটানের আলু যাতে সহজে আসতে পারে, সে জন্য নতুন করে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সূত্রগুলো বলছে, বর্তমানে বেনাপোল ও ভোমরা শুল্ক স্টেশন দিয়ে বেশি আলু আমদানি হয়। দেশে বছরে আলুর চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন। স্থানীয় উৎপাদন ১০৬ লাখ টন। ২৫ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ সাড়ে ৭৯ লাখ টন। ভারত থেকে ২০২৩-২৪ অর্থবছরে আলু আমদানি হয়েছে দেড় লাখ টন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

3

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

6

ভূরাজনীতিতে সরকারের শত দিন ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান

7

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

8

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

রফতানিতে বড় ধাক্কা

11

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

12

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

15

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

16

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

17

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20