Vatbondhu News
প্রকাশ : Jul 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসার ৪০ বছরে এমন সংকট দেখিনি : এ কে আজাদ

৪০ বছরের ব্যাবসায়িক জীবনে এমন সংকট আর আসেনি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।


এ কে আজাদ বলেন, আমরা যাদের কাছে রপ্তানি করে থাকি, এমন বড় বড় ব্র্যান্ড মার্কিন সরকারের সঙ্গে চলমান ট্যারিফ নেগোসিয়েশনের বিষয়ে খোঁজ-খবর রাখছে এবং লবিং করছে। তারা আমাদের জানিয়েছে, তোমরা (বাংলাদেশ) ভালো রেজাল্ট পাবে বলে মনে হচ্ছে না।

যুক্তরাষ্ট্র থেকে হতাশার খবর আসছে, বলেন তিনি।

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে শুল্ক ইস্যুতে বাংলাদেশ সরকারের আলোচনার কৌশল ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। 

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা যখন সরকারের সঙ্গে কথা বললাম, লবিস্ট নিয়োগ করার জন্য বললাম, প্রধান উপদেষ্টার অফিসে মেসেজ পাঠালাম, আমাদের একপর্যায়ে বলা হলো- ৯৫ শতাংশ সমাধান হয়ে গেছে।

তিনি বলেন, আজকেও আমাকে একটা ব্র্যান্ডের পক্ষ থেকে মেইল পাঠানো হয়েছে।

আমাকে বলা হয়েছে, আগামী ১ তারিখ থেকে যে প্রডাক্ট তৈরি করা হবে, সেখানে নতুন ট্যারিফ থাকলে আমি (সরবরাহকারী) কত শতাংশ শেয়ার করব, সেটি তাকে জানানোর জন্য।
তিনি আরো বলেন, ‘ওই ক্রেতার কাছে আমার রপ্তানি ৮০ মিলিয়ন ডলার। সেখানে আমি ইনকাম করি ১.৩৭ মিলিয়ন ডলার। ৮০ মিলিয়ন ডলার থেকে যদি ৩৫ শতাংশ শেয়ার করি, তাহলে আমার কী থাকবে?’

সরকারের উদ্দেশে এ কে আজাদ বলেন, ‘সাত-আট মাস পরে আপনারা চলে যাবেন, আমরা কোথায় যাব? আমাদের কার কাছে ফেলে যাবেন?’
এ সময় কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘সবার ধারণা, মাথার ওপর একজন আছেন—তিনি ফুঁ দেবেন, আর সমাধান হয়ে যাবে।
আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

5

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

6

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

11

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

16

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

17

ভ্যাটবন্ধু নিউজ

18

ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূ

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20