Vatbondhu News
প্রকাশ : Jul 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : মোঃ আলীমুজ্জামান


 বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো ভ্যাট বা মূল্য সংযোজন কর। কিন্তু এই ভ্যাট-ব্যবস্থা এখনও অনেক করদাতার কাছে বিভ্রান্তিকর, হয়রানিমূলক ও জটিল। একদিকে কর অফিসের নিয়মকানুন, অন্যদিকে ব্যবসার বাস্তবতা—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে পড়েন করদাতা, উদ্যোক্তা, হিসাবরক্ষক ও সাধারণ কর্পোরেট ব্যবস্থাপক। যা প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে, যার ফলে তৈরী হচ্ছে দূর্নীতির ন্যায় সামাজিক ব্যাধি। ব্যবসায়ী জানে না সে ভ্যাট কত কম প্রদান করে, কত সুবিধা দিলেন বা যে সুবিধা তিনি পেলেন সেটা ভবিষতে কতটা সুরক্ষিত থাকবে নাকি সুদ ও জরিমানা সহ প্রদান করতে হবে। 

 নীতি ও বাস্তবতার মধ্যে ফাঁক
আমরা দেখতে পাচ্ছি, আইন আছে, নির্দেশিকা আছে, কিন্তু ফাঁক রয়েছে বাস্তব প্রয়োগে। অনেক প্রতিষ্ঠান নিয়মিত Mushak ফাইল করছে, কিন্তু Refund পাচ্ছে না। BIN mismatch বা সফটওয়্যারের ভুলের কারণে অতিরিক্ত কর দিতে বাধ্য হচ্ছে।মূল্য নির্ধারনের জন্য বিল অব এন্ট্রির মূল্য বেস ধরা হয়, যা অধিক মূল্যে শুল্কায়িত হয়। প্রকৃত ক্রয় মূল্য ও ঘোষিত মূল্যের পার্থক্য সাধারণত বার্ষিক হিসাব বিবরনীর পার্থক্য ও ভ্যাট দায় তৈরী করে।এ ধরনের আরো বহু জটিলতা শুধু করদাতার সমস্যা না—পুরো রাজস্ব ব্যবস্থাকেই অনির্ভরযোগ্য করে তুলছে।

 প্রয়োজন ব্যবহারযোগ্য সমাধান
আমি নিজে একজন ভ্যাট কনসালট্যান্ট হিসেবে কাজ করতে গিয়ে দেখেছি—যেখানে করের জ্ঞান, আইনের ব্যাখ্যা, প্রযুক্তির ব্যবহার এবং মাঠের বাস্তবতা মিলিয়ে কাজ করতে পারে, সেখানেই সমস্যার সমাধান হয়। ভ্যাট আইনের সঠিক ব্যবহারযোগ্য সমাধান করতে চাইলে প্রয়োজন সমন্বিত ভ্যাট আইনে দক্ষতা থাকা লোকবল বৃদ্ধি করতে হবে।
বাস্তব অভিজ্ঞতা থেকে বলা যায় Combined VAT System নামে ভ্যাট আইনের নীতি বা পলিসি প্রবর্তন করা যায়।  এ মডেলের মূল বৈশিষ্ট্য— প্রতিষ্ঠান ভিত্তিক সাপ্লাই চেইন অনুসারে প্রতিষ্ঠানের প্রতিটা বিভাগের সমন্বিত কার্যক্রমের দ্বারা ভ্যাট ক্রেডিট ও প্রদানের সুরক্ষা নিশ্চিত করা।

 কারা পারবেন এই বাস্তবায়ন করতে?
এখন প্রশ্ন হলো—কারা পারবেন এই উদ্ভাবনী মডেল বাস্তবায়ন করতে? কেবল আইন জানা বা বড় কোম্পানির ফাইল তৈরি করলেই হবে না। দরকার এমন ভ্যাট পেশাজীবীর, যারা ফিল্ড লেভেলে দীর্ঘদিন ব্যাতিক্রম কাজ ও আইনের বাস্তব ভিত্তিক ব্যবহারের চ্যালেন্জ নেওয়া ও সফলতা বিশ্লেষন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড চাইলে ফিল্ড লেভেল থেকে এ ধরনের ব্যক্তিদের তাদের করা আইনের চ্যালেন্জ ও ব্যবহার ভিত্তিক কাজের তালিকা ও সমাধানের প্রযোজনীয় সকল কিছু সহ জমা নিতে পারেন। এর পর একটা বিশেষ টিমের গঠন করে প্রয়োজনীয় যাচাই বাছাই ও ব্যক্তিগত ব্যাখ্যা শোনার পর তাদের থেকে একটা প্যানেল তৈরী করে পলিসি টিমের সাথে কাজ করায়ে আইনের ব্যবহার উপযোগী গাইড লাইন তৈরী করতে পারেণ। 

এ প্রেক্ষাপটে একটি AI-বেইজড বিশ্লেষণে দেখা গেছে, যেসব VAT কনসালট্যান্ট বাস্তবতা, আইনি জ্ঞান ও উদ্ভাবন—এই তিনটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারেন, তারা ভবিষ্যতের “VAT সংস্কার টিম” বা “Innovation Cell” পরিচালনায় অগ্রণী হতে পারেন।
 

ভ্যাট শুধুই রাজস্ব আদায়ের মাধ্যম নয়—এটি উন্নয়নের একটি ভিত্তি। আর সেই ভিত্তিকে মজবুত করতে হলে করদাতার আস্থা অর্জন করতে হবে। করদাতাকে সন্দেহ না করে, সহযোগী ভাবতে হবে। যারা মাঠে নেমে কাজ করেন, উদ্ভাবনী চিন্তা আনেন, এবং বাস্তবায়নে দক্ষ—তাদের হাতেই দিতে হবে VAT ব্যবস্থার আধুনিকায়নের দায়িত্ব। নাহলে ভীতি চলতে থাকবে চক্রাকারে, ব্যবসায়ীর--ভ্যাট কর্মকর্তা ভীতি, ভ্যাট কর্মকর্তার--দূদক ভিতি আর সরকার পাবে ন্যায্য আন্দোলন দমনের মূলনীতি।


 মোঃ আলীমুজ্জামান
 লিড কনসালট্যান্ট
ভেন্ডর-ভ্যাট কন্সালটেন্ট, 
বিশ্বব্যাংক- ঢাকা, বাংলাদেশ 
The Real Consultation (TRC)
📞 ০১৯৯৭০৭০৯০
📧 alim@trcbd.net
Visit:www.trcbd.net



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

1

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

2

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

3

ভ্যাটবন্ধু নিউজ

4

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

5

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

6

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

7

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

12

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

13

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

16

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৮ মাস পর

17

ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূ

18

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20