Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের মতো অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় 'শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫' চালু করেছে। এ লক্ষ্যে একটি শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা কমিশনারেট (সিআরএমসি) প্রতিষ্ঠা করা হবে, যা ঝুঁকি-সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও পর্যালোচনা করবে।


সিআরএমসি ঝুঁকির প্রোফাইল তৈরি ও পরিচালনা করবে এবং অনলাইনে ঝুঁকি নিবন্ধন হালনাগাদ করবে। গোয়েন্দা তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত উপাত্ত বিশ্লেষণ কৌশল ব্যবহার করে পণ্য চালানগুলোকে লাল, হলুদ, নীল বা সবুজ ঝুঁকি-ভিত্তিক লেনে শ্রেণিবদ্ধ করবে। এটি জাতীয় ও আন্তর্জাতিক উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে ঝুঁকির প্রবণতা ও প্রকৃতি নির্ধারণ ও বিশ্লেষণ করবে। এছাড়া, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, আবগারী-শুল্ক হার, শুল্ক মূল্যায়ন, শুল্ক ছাড়, আঞ্চলিক ও আন্তর্জাতিক চুক্তি, বাজার ব্যবস্থা এবং শুল্ক বিভাগের দায়িত্ব ও কার্যাবলীকে প্রভাবিত করে এমন অন্যান্য দিক পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে।

 

 

সিআরএমসি যেকোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, আমদানি ও রপ্তানি সম্পর্কিত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার কাছ থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করবে এবং প্রয়োজনে তথ্য বিশ্লেষণে অন্যান্য সংস্থার সহায়তা নেবে। এটি গোপনীয় ও সংবেদনশীল তথ্য সংরক্ষণ এবং ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখবে। এছাড়া, সংশ্লিষ্ট সব বিভাগের জন্য ঝুঁকি সতর্কতা জারি করবে, ঝুঁকি ক্ষেত্রগুলো চিহ্নিত করবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কাস্টমস হাউস বা কাস্টমস স্টেশন ও ভ্যাট কমিশনারেটকে সেগুলো সমাধানের জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেবে।

 

সিআরএমসি আন্তঃদেশীয় সীমান্ত বাণিজ্য সম্পর্কিত ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে নিয়মিত তথ্য বিনিময় করবে, যোগাযোগ রাখবে ও সমন্বয় করবে। এটি বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করবে ও বোর্ডের কাছে উপস্থাপন করবে এবং সময়ে সময়ে বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবে।

 

 

এই উদ্যোগের মাধ্যমে এনবিআর অর্থনৈতিক ঝুঁকি হ্রাস করে দেশের শুল্ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির আশা করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

1

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

2

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

5

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

6

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

7

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

8

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

9

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

10

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

11

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

14

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

15

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

16

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

17

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

20