Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

ছবি: সংগ্রহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বুধবার কানাডা ২১ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।


থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্প প্রশাসনের বর্ধিত শুল্ক কার্যকর হয়েছে। অথচ, কানাডাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী।

 

 

স্থানীয় সময় বুধবার সকালে কানাডা একগুচ্ছ প্রতিশোধমূলক শুল্কের ঘোষণা দেয়, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর আওতায় ২৯.৮ বিলিয়ন কানাডিয়ান ডলার (২০.১ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

 

 


কানাডার নতুন শুল্কের আওতায় পড়বে, কম্পিউটার ও ইলেকট্রনিক পণ্য, ক্রীড়া সরঞ্জাম, ঢালাই লোহার বিভিন্ন পণ্য। এছাড়া, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রফতানি সীমিত করা এবং খনিজ পদার্থের ওপর রফতানি শুল্ক আরোপের কথাও বিবেচনা করছে, জানিয়েছেন কানাডার জ্বালানিমন্ত্রী জোনাথন উইলকিনসন।

 

 

 

বিশ্লেষকদের মতে, এই প্রতিশোধমূলক শুল্ক দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কানাডা-মার্কিন বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে এবং বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের নতুন পর্বের সূচনা করতে পারে।

 

সূত্র: এনবিসি নিউজ, সিএনএন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

6

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

7

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

8

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

9

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

10

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

11

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

18

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20