Vatbondhu News
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চায় দুদক

ছবি: সংগ্রহীত

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে তদন্তভার নিজেদের কাছে নিতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে গত বছরের ৩১ ডিসেম্বর সিআইডিকে চিঠি পাঠিয়েছে দুদক। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রিজার্ভ চুরির ঘটনা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় মামলাটি তাদের অধীনে তদন্ত করা উচিত।



দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এসব অর্থ ফিলিপাইনে পাঠানো হয়, এবং ধারণা করা হয় দেশের অভ্যন্তরীণ একটি চক্র এই ঘটনায় সহায়তা করেছে। ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে।

 

 

সিআইডির তদন্তে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ মোট ১৩ জন সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইতোমধ্যে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

 

দুদকের চিঠিতে বলা হয়েছে, দণ্ডবিধির ২১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ২ ধারা এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১১০ ধারা অনুযায়ী, এই মামলার সংশ্লিষ্টরা পাবলিক সার্ভেন্ট। এজন্য বিষয়টি দুদকের তদন্তযোগ্য। ফলে মামলাটি সিআইডি থেকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।

 

 

দুদক চিঠিতে আরও উল্লেখ করেছে, সিআইডি যেন মামলার সিডি, আলামত এবং অন্যান্য নথি দুদকে হস্তান্তর করে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেশে ও আন্তর্জাতিকভাবে আলোচিত বিষয়। তদন্তভার পরিবর্তনের মাধ্যমে এ ঘটনার দ্রুত এবং সুষ্ঠু সমাধান আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

1

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

2

ভ্যাটবন্ধু নিউজ

3

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

4

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

5

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

6

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

12

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

15

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

16

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

17

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

18

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20