Vatbondhu News
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চামড়া শিল্পের সংকট উত্তরণে ৪৩ কেমিক্যালে কর-ভ্যাট প্রত্যাহারের দাবি

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে ট্যানারি শিল্পে ব্যবহৃত ৪৩ ধরনের কেমিক্যাল আমদানিতে কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় এ দাবি তুলে ধরে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।


ব্যবসায়ীরা বলেন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় উৎপাদন ব্যয় কমাতে না পারলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়বে। তাই শতভাগ রফতানিমুখী ট্যানারি প্রতিষ্ঠানে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত ৪৩ ধরনের কেমিক্যাল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে উৎস কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পূর্ণ প্রত্যাহার করা জরুরি।


উদ্যোক্তারা জানান, কাঁচা চামড়া একটি পচনশীল কৃষিজাত পণ্য। গত বছরের ২৬ মে জারি করা এক এসআরও অনুযায়ী কাঁচা চামড়া সরবরাহের ওপর ৩ শতাংশ উৎস কর আরোপ করা হয়েছে। তারা এই কর বাতিল করে কাঁচা চামড়াকে পুনরায় করমুক্ত ঘোষণার দাবি জানান।

এ ছাড়া ২০১৯ সালের এনবিআরের পরিপত্র অনুযায়ী শিল্পকারখানায় বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ভ্যাটমুক্ত সুবিধা কার্যকরভাবে নিশ্চিত করার আহ্বান জানান শিল্প মালিকরা। এ ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধেরও দাবি তোলা হয়।

উদ্যোক্তারা বলেন, বর্তমানে ট্যানারি শিল্পে ব্যবহৃত অধিকাংশ কেমিক্যাল, ক্যাপিটাল মেশিনারি ও এক্সেসরিজ আমদানিনির্ভর। এসব পণ্য আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্রেড ভ্যাট ও সোর্স ট্যাক্স মিলিয়ে মোট করের চাপ ৩০ শতাংশের বেশি। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়ছে।

বর্তমান নীতিমালা অনুযায়ী কেমিক্যাল আমদানিতে মূল্যভিত্তিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক শর্তসাপেক্ষে অব্যাহতি পাওয়া গেলেও এ খাতে ভ্যাট হার এখনও ১৫ শতাংশ। এ অবস্থায় নতুন এসআরও জারি করে মূল্যভিত্তিক শুল্ক ৩ শতাংশের বেশি অংশ অব্যাহতি এবং কেমিক্যাল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন উদ্যোক্তারা।

তাদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হলে নন-বন্ড ট্যানারি শিল্প আরও প্রতিযোগিতামূলক হবে, অনিয়মিত বা ঘুরপথে কেমিক্যাল আমদানির প্রবণতা কমবে এবং উৎপাদন ও রফতানি বাড়বে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

7

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

10

রফতানিতে বড় ধাক্কা

11

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

12

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

13

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৮ মাস পর

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

ভ্যাটবন্ধু নিউজ

16

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20