Vatbondhu News
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেট ফুয়েলের দাম বাড়ল, বাড়তে পারে বিমান ভাড়া

আকাশযানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে সরকার। অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতার ক্ষেত্রে প্রতি লিটার ৯৩ দশমিক ৫৭ টাকা থেকে বাড়িয়ে ৯৮ দশমিক ২ টাকা করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতার থেকে প্রতি লিটার শূন্য দশমিক ৬০৬৬ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৪০১ ডলার নির্ধারণ করা হয়েছে।

এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া কিছুটা বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নতুন এই দর আজ সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
সোমবার (১৪ জুলাই) নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দাম বাড়ানোর আগে বিইআরসির কার্যালয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ৪ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বেড়েছে ৫ দশমিক ৫২ শতাংশ।


জানা গেছে, বিপিসি প্রতিবছর প্রায় ৬ লাখ মেট্রিক টন জেট ফুয়েল আমদানি করে থাকে, যা স্থানীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর চাহিদা পূরণে ব্যবহৃত হয়।

এছাড়াও দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান কনডেনসেট পরিশোধনের মাধ্যমে সীমিত পরিমাণে জেট ফুয়েল উৎপাদন করে বিপিসিকে সরবরাহ করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

1

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

2

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

3

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

রফতানিতে বড় ধাক্কা

9

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

12

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

13

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

16

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

19

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

20