Vatbondhu News
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনের ডাকের অপেক্ষায় ঢাকা: পাল্টা শুল্ক নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্র ঘোষিত পাল্টা শুল্ক কমানোর জন্য তৃতীয় দফার আলোচনার দিনক্ষণ এখনও জানায়নি ওয়াশিংটন। বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ের কাছে বৈঠকের সময় চেয়েছে। গতকাল পর্যন্ত তারা কোনো উত্তর দেয়নি। ফলে আলোচনার জন্য ওয়াশিংটনের ডাকের অপেক্ষায় রয়েছে ঢাকা।

এদিকে রপ্তানিকারকদের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ গতকাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। আগামী ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা। এর মধ্যে লবিস্ট নিয়োগের প্রক্রিয়া শেষ করা এবং লবিস্টের পক্ষে কাজ শুরু করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। 


জানা গেছে, বিজিএমইএর পক্ষ থেকে দুটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয় প্রাথমিক পর্যায়ে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআই লবিস্ট নিয়োগে বিজিএমইএকে সহযোগিতা দিচ্ছে। 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গতকাল সমকালকে বলেন, লবিস্ট নিয়োগ এখনও চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকার পর সোমবার (আজ) অফিস খুলছে। এরপর তারা মতামত জানাবে। প্রক্রিয়া শুরু হলেও ৪ থেকে ৫ দিন লাগবে। ততদিনে শুল্কের সিদ্ধান্ত হয়তো চূড়ান্ত হয়ে যাবে। সরকারের সঙ্গে আলোচনায় যদি শুল্কহার সহনীয় হয়ে আসে, তাহলে মোটা অঙ্ক ব্যয় করে লবিস্ট নিয়োগ কতটুকু সার্থক হবে, সেই ভাবনাও রয়েছে। আবার শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের সময় যদি ট্রাম্প প্রশাসন ছয় মাস বাড়িয়ে দেয়, তাহলে লবিস্ট কাজ করার জন্য যথেষ্ট সময় পাবে। এসব কিছু নিয়ে ভাবতে হচ্ছে।

ব্যবসায়ীদের লবিস্ট নিয়োগ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান সমকালকে বলেন, কাউকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের লবিস্ট নিয়োগের বিষয়ে বলা হয়নি। তবে ব্যবসায়ীরা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে পারেন– এমনটি বলা হয়েছে। 

সরকারের প্রস্তুতি 
পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের তৃতীয় ও শেষ দফার আলোচনার জন্য বাংলাদেশের অবস্থানপত্র তৈরি শেষ পর্যায়ে। কয়েক দফা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর অবস্থানপত্রের খসড়া নিয়ে গতকাল সোমবারও নিজেদের মধ্যে আলোচনা করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। খসড়াটি নিয়ে আজ মঙ্গলবার আরেক দফা পর্যালোচনার পর চূড়ান্ত করে ইউএসটিআর দপ্তরে পাঠানো হবে।  

বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান সমকালকে বলেন, ইতোমধ্যে বাংলাদেশের অবস্থান তাদের জানানো হয়েছে। তবে মূল অবস্থানপত্র সোমবার (আজ) পাঠানো হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

1

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

2

রফতানিতে বড় ধাক্কা

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

15

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

20